চট্টগ্রাম

বজ্রসহ বৃষ্টি হতে পারে বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে

বজ্রসহ বৃষ্টি হতে পারে বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে

পঞ্চগড় অঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পিপিপিতে হচ্ছে না ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ

পিপিপিতে হচ্ছে না ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্প সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) মাধ্যমে হচ্ছে না। প্রায় এক দশক আগে হাতে নেয়া হয়েছিল প্রকল্পটি। এজন্য সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নও করা হয়েছে। যা ২০১৬ সালে অনুমোদন করেন প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত এক্সপ্রেসওয়েটি আর নির্মাণ করা হচ্ছে না।

চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি বাসায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো দু’জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই পুরুষ বলে জানা গেছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের চকবাজারের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতিসহ ৯ মামলার আসামি নিহত হয়েছেন।  আজ বুধবার (১৩ অক্টোবর) ভোরে বাঁশখালীর গণ্ডামারা গ্রামে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেল ২ শিশুর

সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেল ২ শিশুর

চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাড়িয়ে থাকা মাছবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন নিহত এক শিশুর বাবা।

চট্টগ্রাম আদালতে বোমা হামলা: জঙ্গি বোমা মিজানের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম আদালতে বোমা হামলা: জঙ্গি বোমা মিজানের মৃত্যুদণ্ড

২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ চেক পোস্টে আত্মঘাতী বোমা হামলা মামলায় জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের মৃত্যুদণ্ড ও জেএমবির চট্টগ্রাম বিভাগীয় সাবেক কমান্ডার জাবেদ ইকবালের যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটের ফ্লাইটের উদ্বোধন

যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটের ফ্লাইটের উদ্বোধন

প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।