ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় জেলার ৪টি সংসদীয় আসনের ৬ উপজেলার ৫৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে তীব্র শীত উপেক্ষা ভোট দিতে আসছেন নানা বয়সী নারী-পুরষ।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
চলছে
খাগড়াছড়িতে ১৯৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীঘিনালা আনসার ভিডিপি ক্লাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। দীঘিনালা জামতলী আনসার ভিডিপি কেন্দ্রের প্রিজাইটিং অফিসার সঞ্চয়ন চাকমা জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪১৪ জন ।
সিলেটের বিশ্বনাথে শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতীহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুর দিকে ভোটার উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্র গুলোতে ভোটারদের সারি লক্ষ্য করা যায়।
নওগাঁয় ভোটগ্রহণ শুরু হয়েছে। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে। আজ জেলার ৫টি আসনে মোট ৬৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
কক্সবাজারে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। নাশকতারোধে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে জেলার ৪১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে ভোটগ্রহণ চলছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ পর্যন্ত ২০০ এর বেশি প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। কারণ দর্শানোর জন্য তলব করা হয়েছে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থীকে।
ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যোগ দিয়েছেন।