চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দুই শিশু

চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দুই শিশু

চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দুই শিশু

চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।