বগুড়া সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে অগ্নিসংযোগ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
চাপা
লামা উপজেলার আজিজনগরে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে ফকির আহমদ (৫০) নামে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।
নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে অটোরিকশার উপর গাছ পড়ে আদম আলী ফকির (৫০) নামে এক যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরিশিরি সড়কের ঘোড়াইত নামক স্থানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। পরে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী, সন্তানসহ চারজন নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া-নওগাঁ মহাসড়কে দ্রুতগামী বাসের চাপায় এক শিশু স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলায়েএ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে ছকিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা মারা গেছেন। বুধবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর তারিনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- ফার্নিচার ব্যবসায়ী আবুল খায়ের (৩০) ও দোকান কর্মচারী সাব্বির (২৬)।
দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছে। বুধবার সকালে পার্বতীপুর উপজেলার ফুলবাড়ী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় পথচারী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাতে সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।