গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
চাপা
নীলফামারীর সৈয়দপুরে ট্রাক চাপায় টার্মিনালে কর্মরত তিন মোটরশ্রমিক নিহত হয়েছে এবং একজন গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় সৈয়দপুর বাস টার্মিনালের পূর্ব গেটলক স্টপেজে। চালক ও হেলপারসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
সিরাজগঞ্জে ট্রাক চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সেলিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার সুবেদারি রাস্তার মাথায় হিন্দু বাড়ি সামনে এই দুর্ঘটনা ঘটে।
মাগুরার শালিখা উপজেলার জুনারী গ্রামে ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। শালিখার আড়পাড়া বুনাগাতী সড়কে সোমবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের কাপাসিয়ায় ট্রাক চাপায় তৌহিদুল ইসলাম রাফি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রাফি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিশা গ্রামের আশরাফুল ইসলাম মনিরের ছেলে।
সিলেটে ট্রাক চাপায় কামরুল ইসলাম (৫০) ও ইদ্রিস আলী (৩৫)নামের দুই পথচারী নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বাসের ধাক্কায় মোবারক হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকের চাপায় ফরহাদ আলী মন্তাজ (২৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
বরিশালে যাত্রীবাহী বাসের চাপায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।