নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় রওজাতুল আকফাল নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও একটি ফার্মেসির মালিক।
চালক গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় বাসচালক শহীদকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।