হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের জন্য আর সিটি করপোরেশনের দপ্তরে বারবার ছুটতে হবে না নগরবাসীকে। ঘরে বসেই আবেদন, প্রয়োজনীয় তথ্য প্রদান, ফি পরিশোধ এবং সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে চালু করা হয়েছে ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সেবা অটোমেশন সফটওয়্যার।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
চালু
স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম ফের চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে আবেদন করে ভোটাররা তাদের ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাধ্যমিক শিক্ষায় আমরা পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছি, কারিকুলাম পরিবর্তন করছি। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে।
বাংলাদেশের সঙ্গে আন্তঃসীমান্ত বাণিজ্য বাড়ানোর পাশাপাশি মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিথওয়ে নৌবন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ পুনরায় চালুর প্রক্রিয়া চলছে।
ঘন কুয়াশায় বন্ধ থাকার প্রায় ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
ঢাকায় মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) সকালে এ দুটি স্টেশন চালু হওয়ার মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হলো।
বিদেশি নাগরিকদের কাজের সুবিধার জন্য নতুন ভিসা চালুর উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া।‘ডিজিটাল নোম্যাড ভিসা’নামের এই ভিসা আগামী ১ জানুয়ারি থেকে ইস্যু শুরু করবে দেশটির সরকার।
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে বিশেষায়িত ডায়ালাইসিস সেবা। আহছানিয়া মিশন ও লংকাবাংলা ফাইনান্সের যৌথ উদ্যোগে হাসপাতালটিতে ক্রনিক কিডনি রোগের চিকিৎসা সেবা, কিডনি স্ক্রিনিংসহ কিডনি রোগীরা নানা সেবা পাবেন।
আগামী মার্চ থেকে শুরু হচ্ছে বিমানের ঢাকা-রোম ফ্লাইট। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম এ ঘোষণা দিয়েছেন।
জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার চালু হতে বিকেল গড়াবে। গত বৃহস্পতিবার থেকে এ সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা। এ সময়ে অনেক নাগরিক তাদের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবার জন্য আবেদনও করতে পারেননি।