সরকারি বরাদ্দ ওএমএসের ১৪ টন চাল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার খুলনা নগরীর বড় বাজারের নামসর্বস্ব একটি গোডাউন থেকে এই চাল উদ্ধার করা হয়।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
চা
ঢাকার ধামরাইয়ে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ইসরাফিল হোসেন (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৫) নামের দুই পোশাক শ্রমিক দম্পতি নিহত হয়েছেন।
উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বড় ধরনের বিমান মহড়া চালিয়েছে। সোমবার যৌথভাবে দুই দেশ এ মহড়া চালায় এবং কমপক্ষে ২৪০টি যুদ্ধবিমান এতে অংশ নেয়।
কুমিল্লার চান্দিনায় এক অটোরিক্সা চালকের ঘুষিতে ছফিউল্লাহ (৪৫) নামের অপর এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার(৩১অক্টোবর) চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারে ওই ঘটনা ঘটে।মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন। আহত তিনজনকে কাবিলা ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিস্টেম আপগ্রেডেশনের কারণে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে আবাসিক গ্রাহকদের প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ সার্ভিস বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শুদ্ধ সংস্কৃতির চর্চা একটি সুন্দর সমাজ গড়তে অপরিহার্য। সৃষ্টিশীল সমাজ গড়তে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উন্নত সমাজ বিনির্মাণে দক্ষ জনশক্তি তৈরির উপর গুরুত্বারোপ করেছেন।
কুমিল্লার মুরাদনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে প্রায় একঘণ্টা ধরে ওই সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
সিলেটে-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দরগাঁও পয়েন্টে এ ঘটনা ঘটে