চা

বঙ্গোপসাগরে লঘুচাপ : ৬ ট্রলারডুবি, ১৯ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে লঘুচাপ : ৬ ট্রলারডুবি, ১৯ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালী ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে উত্তাল হয়ে পড়েছে বঙ্গোপসাগর। এর মধ্যে জেলেরা মাছ ধরতে গিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে অন্তত ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। 

ভারতের নতুন প্রধান বিচারপতি  উদয় উমেশ ললিত

ভারতের নতুন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত

ভারতের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন উদয় উমেশ ললিত। বুধবার দেশের ৪৯তম প্রধান বিচারপতি হিসাবে ললিতের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিয়ম মেনে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি ললিতের নাম আগেই প্রস্তাব করেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এনভি রমণা।

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের শঙ্কা

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের শঙ্কা

দেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পথচারীদের ছুরি দেখিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

পথচারীদের ছুরি দেখিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

পথচারীদের ছুরি দেখিয়ে রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব।  মঙ্গলবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

চা-শ্রমিকদের কর্মবিরতি

চা-শ্রমিকদের কর্মবিরতি

চুক্তি নবায়ন ও শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের চা অঞ্চল লংলাভ্যালীর ৩৪ বাগানের ৩০টিতেই শ্রমিকরা কর্ম বিরতি পালন করেছে। এর অংশ হিসেবে রাজনগর উপজেলার করিমপুর ও রাজনগর চা বাগানে দু’ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।

স্থলজ পরিবেশে সামুদ্রিক শৈবাল চাষ

স্থলজ পরিবেশে সামুদ্রিক শৈবাল চাষ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়ার গবেষণায় দেশে প্রথমবারের মতো সামুদ্রিক শৈবালের স্থলজ পরিবেশে চাষ প্রযুক্তির উন্নয়নের বিষয়টি উঠে এসেছে।

হস্তক্ষেপ না করার নীতিতে ঢাকার সাথে সম্পর্ক গড়ে তুলতে চায় বেইজিং

হস্তক্ষেপ না করার নীতিতে ঢাকার সাথে সম্পর্ক গড়ে তুলতে চায় বেইজিং

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জোর দিয়ে বলেছেন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি হলো রাষ্ট্র থেকে রাষ্ট্রের সম্পর্কের জন্য ‘সুবর্ণ সুযোগ’ এবং উন্নয়নশীল দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য ‘যাদুর হাতিয়ার’।

মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত

মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাকের পেছনে গ্রীনলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চালক নিহত হন। এ সময় বাসের আরো তিন যাত্রী আহত হয়েছেন।

তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া অব্যাহত রয়েছে : চীন

তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া অব্যাহত রয়েছে : চীন

চীন সোমবার তাইওয়ানে চারপাশে নতুন করে সামরিক মহড়া চালিয়েছে। গণতান্ত্রিক এ দ্বীপ দেশের চারদিকে বেইজিংয়ের এ যাবতকালের সর্বোবৃহৎ সামরিক মহড়া অবসানে তাইওয়ানের আহ্বান উপেক্ষা করে তারা এ মহড়া চালায়। বেইজিং এ কথা জানিয়েছে।