প্রথমবারের মতো মধ্য এশিয়ার শীর্ষ সম্মেলনের আয়োজন করছে চীন। এতে রাশিয়ার আঙিনাখ্যাত স্তান রাষ্ট্রগুলোর নেতারা অংশগ্রহণ করার কথা রয়েছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
চীন
চীনের মাছ ধরার একটি জাহাজ মধ্য ভারত মহাসাগরে ডুবে গেছে। এতে চীনের ১৭, ইন্দোনেশিয়ার ১৭ এবং ফিলিপাইনের পাঁচ নাবিক নিখোঁজ রয়েছে।
কানাডা টরেন্টোভিত্তিক এক চীনা কূটনীতিককে বহিষ্কার করছে। চীনাবিরোধী কানাডার বিরোধী দলের এক আইনপ্রণেতাকে ভীতিপ্রদর্শনে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের উচিত সহযোগিতার জন্য ‘কৌশলগত অংশীদারিত্বকে আরো গভীর করা’ এবং নতুন প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো অন্বেষণ করা।
বাংলাদেশের যেসব দেশের কূটনীতিককে সব সময় নানা বিষয়ে সরব ভূমিকায় দেখা যায়, চীনা রাষ্ট্রদূত সাধারণত সেরকম কেউ নন। বিশেষ করে পশ্চিমা কূটনীতিকরা বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনীতি হতে শুরু করে নানা বিষয়ে যেভাবে প্রকাশ্য মন্তব্য করেন, তাকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ‘নাক গলানো’ বলেই গণ্য করেন অনেকে। চীনা কূটনীতিকরা সাধারণত এ ধরনের মন্তব্য সযত্নে এড়িয়ে যান।
গত মাসে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের আলোচিত অভিষেকের পর তাকে নিয়ে বিস্তর বিশ্লেষণ হচ্ছে। ক্রিকেট অনুরাগীদের অনেকেই অর্জুনকে তার কিংবদন্তী বাবার সাথে তুলনা করা শুরু করে দিয়েছেন, অনেকেই যদিওবা অর্জুনের সামর্থ্য নিয়ে সন্দিহান।
বিশ্বে নিজেদের প্রভাবকে আরো বিস্তৃত করতে চাইছে চীন। ওই উদ্দেশেই এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার বাইরেও সামরিক ঘাঁটি তৈরি করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বেইজিং।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, চীনের ৩৮টি যুদ্ধবিমান এবং একটি টিবি-০০১ ড্রোন দ্বীপটির চারিদিকে প্রদক্ষিণ করেছে।মন্ত্রণালয় জানিয়েছে, ১৯টি বিমান চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ান দ্বীপকে আলাদা করার মধ্যরেখা অতিক্রম করেছে।
আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে চীন ধীরে ধীরে ডলারের চেয়ে ইউয়ান ব্যবহার করছে বেশি। স্টেইট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভুটানের পরিচিতি ‘হিমালয়ান নেশন’ বা ‘হিমালয়ের জাতি’ হিসেবে। হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত ভুটান এশিয়ার দুই বৃহত্তম শক্তি ভারত এবং চীনের মাঝে। কিন্তু ভুটানের এই অনন্য ভৌগোলিক অবস্থান তাদের জন্য খুব একটা সুখকর নয়।