চীন বুধবার দেশজুড়ে কোভিড বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিলের ঘোষণা দিয়েছে।বেইজিংয়ের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) দিক নির্দেশনায় বলা হয়েছে, উপসর্গহীন কিংবা হালকা উপসর্গ নিয়ে আক্রান্ত ব্যক্তি বাড়িতেই আইসোলেশানে থাকতে পারবে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
চীন
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের সফরে আজ বুধবার সৌদি আরব যাচ্ছেন। দু্দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সফরকালে তিনি বিশ্বের বৃহত্তর তেল রফতানিকারক এবং দেশটির কার্যকর শাসকের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন।
বর্তমানে আমেরিকার সঙ্গে কিছুটা টানাপোড়েন চলছে সৌদি আরবের। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই সম্পর্কের আরও অবনতি হয়েছে। এর মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এতে অপরিশোধিত তেলের উৎপাদন কমিয়ে দেয় সংশ্লিষ্ট সংস্থা ওপেক প্লাস।
চীনে শুন্য কোভিড নীতি সহজ হওয়ায় করোনা পরীক্ষার নিয়ম শিথিল করা হয়েছে। রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরে সোমবার ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। করোনা পরীক্ষার নিয়মেও শিথিলতা আনা হয়েছে।চীনে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষ শুন্য কোভিড নীতি ঘোষণা করে।
সিরিয়ার ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতি এবং তারা যে তেল ও গম চুরি করছে তার নিন্দা জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেন, শীতের হাত থেকে বাঁচার জন্য মার্কিন সেনারা সম্প্রতি নতুন করে সিরিয়া থেকে তেল চুরি করেছে।
চীনের শীর্ষ কোভিড কর্মকর্তা দেশটির করোনাভাইরাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে গৃহীত কঠোর লকডাউন শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। দেশব্যাপী লকডাউন বন্ধ ও রাজনৈতিক স্বাধীনতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভের পর এ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির সরকার।
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজুতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ সূত্রে এ কথা জানা গেছে।
চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, চীনের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের ‘তথাকথিত’ সোনালী যুগ এখন শেষ হয়ে গেছে।চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক নতুন করে বিবেচনা করার ঘোষণা দিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনে কোভিড সংক্রান্ত লকডাউন অবসানের এবং বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতার দাবিতে জনগণের বিক্ষোভ-সমাবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।