চীন

ইরানের সাথে যৌথ মহড়া চালাবে রাশিয়া ও চীন

ইরানের সাথে যৌথ মহড়া চালাবে রাশিয়া ও চীন

ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, তার দেশের সাথে রাশিয়া ও চীন যৌথ নৌ-মহড়া চালাতে প্রস্তুত রয়েছে।গতকাল রোববার ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

পূর্ব লাদাখে ক্ষেপণাস্ত্র-রকেট মজুত করছে চীন, চিন্তিত ভারত

পূর্ব লাদাখে ক্ষেপণাস্ত্র-রকেট মজুত করছে চীন, চিন্তিত ভারত

পূর্ব লাদাখের কাছে সড়ক নির্মাণ করে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র ও রকেট মজুত করছে বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীদের দিয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে বলেও জানানো হয় ওই খবরে।

চীনের ‘নিখোঁজ’ টেনিস খেলোয়াড়কে টুর্নামেন্টে দেখা যাওয়ার ভিডিও প্রকাশ

চীনের ‘নিখোঁজ’ টেনিস খেলোয়াড়কে টুর্নামেন্টে দেখা যাওয়ার ভিডিও প্রকাশ

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে একটি ভিডিও দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে, বেইজিংয়ে একটি টেনিস টুর্নামেন্টে অতিথি হিসেবে হাজির হয়েছেন দেশটির টেনিস তারকা খেলোয়াড় পেং শুয়াই।রাষ্ট্র-অধিভুক্ত মিডিয়াটি টুইটারে একটি ক্লিপ পোস্ট করেছে, যেটিতে মিজ পেং রয়েছেন বলে বলা হচ্ছে। তাকে দেখা যাওয়া সম্পর্কে এটিই সবচেয়ে হালনাগাদ তথ্য।

বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশ চীন

বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশ চীন

যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে চীন। একইসাথে গত দু’দশকে সমগ্র বিশ্বের অর্থ ও সম্পদের পরিমাণ বেড়েছে তিনগুণ।

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর ও দৃঢ় সম্পর্ক গড়ার আহ্বান শি’র

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর ও দৃঢ় সম্পর্ক গড়ার আহ্বান শি’র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভার্চুয়াল বৈঠক চলাকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার বেইজিং-ওয়াশিংটনের মধ্যে একটি গভীর ও দৃঢ় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

শহরের বন্যা সমস্যা দূর করতে চীনে তৈরি হচ্ছে ‌'স্পঞ্জ সিটি'

শহরের বন্যা সমস্যা দূর করতে চীনে তৈরি হচ্ছে ‌'স্পঞ্জ সিটি'

যেদিন নদীতে ডুবে মরতে বসেছিলেন সেই দিনটার কথা ইউ কংজিয়ানের স্পষ্ট মনে আছে।চীনের যে কৃষি কমিউনে তার বাড়ি, তার পাশের নদীটি বন্যায় ফুলে ফেঁপে উঠেছিল। ইউ কংজিয়ানের বয়স তখন ১০ বছর। বন্যার জলধারা দেখতে তিনি দৌড়ে গিয়েছিলেন নদীর পারে।

চীন ও আমেরিকা জলবায়ু সহযোগিতা বাড়াতে একমত

চীন ও আমেরিকা জলবায়ু সহযোগিতা বাড়াতে একমত

চীন এবং যুক্তরাষ্ট্র আগামী দশকজুড়ে জলবায়ু সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনে এমন আচমকা ঘোষণা আসে।বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করা এই দুই দেশ এবারে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

কার্বন নির্গমন রোধে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

কার্বন নির্গমন রোধে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

মিথেন গ্যাস নির্গমন ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা থেকে সরে এসে ক্লিন এনার্জিতে রূপান্তর এবং কার্বন নির্গমন রোধসহ বিভিন্ন বিষয়ে যৌথ পদক্ষেপ নিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।