চীন

সিনোফার্মের সঙ্গে টিকার চুক্তিই হয়নি, দাবি দূতাবাস কর্মকর্তার

সিনোফার্মের সঙ্গে টিকার চুক্তিই হয়নি, দাবি দূতাবাস কর্মকর্তার

টিকা কেনার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তিই হয়নি বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। শনিবার (০৫ জুন) নিজের ফেসবুকে দুটি পোস্টে এসব তথ্য দিয়েছেন তিনি।

১৩ জুন সিনোফার্মের ৬ লাখ টিকা আসবে চীন থেকে

১৩ জুন সিনোফার্মের ৬ লাখ টিকা আসবে চীন থেকে

প্রথম দফায় সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন। এবার আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিবে। আগামী ১৩ জুন উপহারের এ টিকা বাংলাদেশে আসবে। শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

উহানের ল্যাবকর্মীরা কেন অসুস্থ হয়েছিলেন?‌ চীনের কাছে রিপোর্ট চাইলেন ফাউসি

উহানের ল্যাবকর্মীরা কেন অসুস্থ হয়েছিলেন?‌ চীনের কাছে রিপোর্ট চাইলেন ফাউসি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, চীনেই জন্ম করোনাভাইরাসের। ব্রিটেনের এক দল গবেষকও দিন কয়েক আগে সেই দাবিই তুলেছেন। তার পরই ফের শুরু হয়েছে জল্পনা। এবার আমেরিকার সংক্রামক ব্যধি বিশেষজ্ঞ ডা.‌ অ্যান্থনি ফাউসি ফের আঙুল তুললেন চীনের দিকে। বললেন, ২০১৯ সালে ইউহানের ল্যাবে যে কর্মীরা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের রিপোর্ট দেখাতে হবে চীনকে।

শর্ত ভঙ্গ করে টিকার দাম প্রকাশ, ‘দুঃখ প্রকাশ’ করে চীনকে চিঠি দিল স্বাস্থ্য অধিদপ্তর

শর্ত ভঙ্গ করে টিকার দাম প্রকাশ, ‘দুঃখ প্রকাশ’ করে চীনকে চিঠি দিল স্বাস্থ্য অধিদপ্তর

অপ্রকাশিত চুক্তি অনুযায়ী সিনোফার্মের করোনা টিকার দাম প্রকাশ হওয়ায় ক্ষোভ জানিয়েছে চীন। অপরদিকে বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়েছে উল্লেখ করে এ ব্যাপারে দুঃখ প্রকাশ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে চীনকে আশ্বস্ত করে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চীনে ট্রেন দুর্ঘটনা:৯ শ্রমিকের মৃত্যু

চীনে ট্রেন দুর্ঘটনা:৯ শ্রমিকের মৃত্যু

চীনের গানসু প্রদেশে শুক্রবার (০৪ জুন) সকালে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। তারা প্রত্যেকেই রেলকর্মী। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী ট্রেনটি স্থানীয় সময় সকাল ৫টা ২৫ মিনিটে জিনচাং শহরে দুর্ঘটনার কবলে পড়ে। এটি উরুমকি থেকে হাঙজুতে যাচ্ছিল। খবর বিবিসির। খবরে বলা হয়, উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে মেডিকেল ও ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে। এ দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা।

চীনের ৫৯ প্রতিষ্ঠানের ওপর বাইডেনের নতুন নিষেধাজ্ঞা

চীনের ৫৯ প্রতিষ্ঠানের ওপর বাইডেনের নতুন নিষেধাজ্ঞা

চীন নীতিতে পূর্বসরি ডোনাল্ড ট্রাম্পকেই অনুসরণ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হুওয়ায়েসহ চীনের ৫৯টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন। সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক রয়েছে এমন এক ডজনেরও বেশি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি প্রায় চূড়ান্ত।

এবার চীনের দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন দিল ডব্লিউএইচও

এবার চীনের দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন দিল ডব্লিউএইচও

সিনোফার্মের পর এবার চীনের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে সিনোভ্যাকের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১ জুন) টিকাটি অনুমোদন দেওয়ার কথা জানায় তারা। খবর বিবিসির।

৩ সন্তান নীতিতে  চীন

৩ সন্তান নীতিতে চীন

জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চীন সরকার সোমবার এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। এখন থেকে চীনা নাগরিকরা তিনটি সন্তান নিতে পারবেন। এতে তারা সরকারি কোনো বাধার সম্মুখীন হবেন না।

দেশে চীনা করোনা টিকার প্রয়োগ শুরু

দেশে চীনা করোনা টিকার প্রয়োগ শুরু

দেশে চীনের নভেল করোনাভাইরাস (কভিড-১৯) টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।