বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ২০৯ রানে ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ভারত শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে। অজিদের কাছে কোনো পাত্তা না পাওয়া ভারতীয়দের অসহায়ের মতো খেলার আনুষ্ঠানিক সমাপ্তির অপেক্ষা করা ছাড়া কিছুই করার ছিল না।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- * * * *
- শ্রমিক তহবিলের অর্থ আটকে রেখেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- * * * *
- নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশিক্ষণ
- * * * *
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
চ্যাম্পিয়ন
অস্ট্রেলিয়ার পাহাড় টপকাতে হলে ভারতকে বিশ্বরেকর্ড গড়তে হতো। চতুর্থ দিনের শেষ সেশনে এই পাহাড়ি পথ ধরেই হাঁটছিল রোহিত শর্মার দল! বিশেষ করে বিরাট কোহলি-আজিঙ্কা রাহানে জুটিতে ভারতের আশার পালে হাওয়া লেগেছিল।
অবশেষে অধরা চ্যাম্পিয়নস লিগ ধরা দিল হাতের মুঠোয়। সব বাধা পেরিয়ে ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি। ১৯৯৯ সালে ম্যানইউর পর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতল তারা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনজুড়ে ভারতের বিপক্ষে এভাবেই দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষ বল— মোহাম্মদ শামির করা হাফভলি সোজা কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে পাঠালেন স্টিভেন স্মিথ। সেটাই যেন পুরো দিনের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠল। দিন শেষ করেছে ৩ উইকেটে ৩২৭ রান।
যেন ফিরে এলো নব্বই দশক। ফিরিয়ে আনলো আবাহনী-মোহামেডান। রক্তহিম করা সেই পুরনো স্বাদ, লোম দাঁড়ানো শিহরণ; কী ছিলো না আজ! ক্ষণে ক্ষণে রঙ বদলালো, পরতে পরতে উত্তেজনা ছড়ালো, প্রতি মুহূর্তেই অনিশ্চয়তার রহস্যময় ঘোরে আচ্ছাদিত করে রাখলো। উন্মাদনার এমন পারদ ঠাসা ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতলো মোহামেডান।
আইপিএলের ১৬তম আসরের শুরুতেই গুঞ্জন ছিলো এই আসরেই ইতি টানতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। সেই গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছেন ধোনি নিজেই। জানিয়েছেন, আরও এক মৌসুম খেলার পরিকল্পনা আছে তার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের পর্দা রোববার (২৮ মে) রাতেই নামার কথা ছিল। আর উদযাপনের প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিলেন সমর্থকরা। কিন্তু বেরসিক বৃষ্টিতে সবটাই পণ্ড হয়েছে।
চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ‘গ্রুপ এ’তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা। এই জয়ে স্বাগতিক দেশটির পয়েন্ট ৯। ‘গ্রুপ এ’তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।
আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এ ম্যাচ দিয়ে পর্দা নামবে দ্বিতীয় আসরের। ফাইনালের আগে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবথেকে প্রতিযোগিতাপুর্ণ আসর হিসেবে ধরা হয় ইংলিশ প্রিমিয়ার লিগ কে। আর ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে এবার বেশ চমকই দেখিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। মৌসুমজুড়ে ভালো খেলা দলটি গত ২০ বছরের মধ্যে অন্যতম অর্জন নিশ্চিত করেছে সোমবার রাতে।