সাতক্ষীরার দেবহাটায় একটি ভাড়া বাড়ি থেকে তানজিন সুলতানা জুঁই (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর একটার দিকে মাঝ সখিপুর গ্রামের দোতলা বাড়ির একটি রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
ছাত্র
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে মেহদুদ হারুন (২৫) নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। মেহমুদ হারুন নারায়ণগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে। তিনি সাভারের রাজশন এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।
জশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) সকাল ১১টায় নদীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের ৫ জন ডুবুরি।
মঙ্গলবার (৬ জুন) কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর সুবল-আফতাব স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার (১১) নামে এক শিক্ষার্থী মারা গেছে। এই ঘটনার পরের দিন বুধবার (৭ জুন) একই স্কুলের ২৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
গতকাল মঙ্গলবার ( (৬ জুন) পটিয়া থানার জঙ্গলখাইন ইউনিয়নে মো. মাঈন উদ্দিন নামে এক মাদ্রাসাছাত্রকে ১০০ টাকার জন্য পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত মারুফ হোসেনকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে ডাব খাইয়ে অচেতন করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্কুলের বাকি থাকা পাওনা টাকা ও পরীক্ষার ফি কম দেওয়ায় মায়ের ওপর অভিমান করে এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
আফগানিস্তানে স্কুলে বিষক্রিয়ার শিকার হওয়ায় ৬০ জন স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের একটি স্কুলে এ ঘটনা ঘটেছে। এর আগে প্রতিবেশী দেশ ইরানেও মেয়েদের স্কুলে এধরনের ঘটনা ঘটেছিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা দ্য গার্ডিয়ান।
গিনিতে কাঠের তৈরি একটি বড় নৌকা উল্টে সোমবার সাত স্কুলছাত্রীর মর্মন্তিক মৃত্যু হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী এই কথা জানিয়েছেন।
সাতক্ষীরা তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া দাস। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা গ্রামের পাচু গোপাল দাসের কন্যা।