রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ, কিশোরসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
ছিনতাইকারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া (৪৫) নামে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধোর ও মাদকসহ একাধিক মারামারির অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাই করা মালামালসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত ৮টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় গণছিনতাইয়ের ঘটনায় ৯ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ছিনতাইকারী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকা থেকে তিতাস ঘোষ (২৩) নামে এক ছিনতাইকারীকে চাকুসহ গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন সেট উদ্ধারসহ ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রামপুরা থানা পুলিশ।