নাটোরের লালপুর উপজেলায় এক চার্জার ভ্যানচালকের গলা কেটে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছিনতাই
কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ ছিনতাইকারীরা ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে ওষুধ কোম্পানিতে কর্মরত এক বিক্রয় প্রতিনিধিকে। মাত্র ১৭ হাজার টাকা ছিনতাই করতে গিয়ে এই কাণ্ড ঘটায় ছিনতাইকারীর দল।
যশোরে বুলবুল হোসেনকে তার ইজিবাইক চুরির উদ্দেশ্যে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার কারার পর বুধবার (১২ জুলাই) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।
রাজধানী ঢাকার গুলিস্তান, মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতি ও ছিনতাইকালে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১০ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।বুধবার গোপন তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান পরিচালনা তাদের আটক করা হয়।
রাজধানী ঢাকাকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এই কথা বলেছেন।
পুলিশ কন্সটেবল মনিরুজ্জামান ছিনতাইয়ের সময় বাধা দেন। এসময় তাকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে ঘটনাস্থলের পশ্চিম দিক দিয়ে তারা পালিয়ে যায়।
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আরিফ (২৪) ও মামুন (২৩)। মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরে মো. সেন্টু ওরফে শাকিল(৩২) নামে এক যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর রোড থেকে মো. আলম (৫০) নামে এক চালককে অজ্ঞান করে তার সিএনজি ছিনতাই করেছে অজ্ঞান পার্টি।