চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট থেকে মিনি পিকআপ ভ্যানে পাচারকালে ৫০০ কেজি (সাড়ে ১২ মণ) জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় অবৈধভাবে জাটকা পাচারের ধায়ে পিকআপের চালক সোলেমানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
জব্দ
সিলেটের শ্রীমঙ্গল মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের অফিস থেকে নকল ব্যান্ডরোল যুক্ত ৬০ হাজার শলাকা সর্দ্দার বিড়ি জব্দ করা হয়েছে।
চাঁদপুরে কোস্ট গার্ড সদর উপজেলার বহরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ কেজি জাটকা জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে সদর উপজেলার বহরিয়া মৎস্য আড়ৎ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
কিশোরগঞ্জের নিকলী থানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত আলমের ১নং পচাঁ বিড়ি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার নিকলী থানা পুলিশ একটি মুদি দোকানে অভিযান চালিয়ে নকল বিড়িসহ একজনকে আটক করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কমপক্ষে ৮টি অবৈধ ঘের উচ্ছেদ করা হয়েছে। এই সময় জব্দ করা হয় মাছ ধরার জন্যে ব্যবহৃত রিং জাল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ঘের মালিকরা পালিয়ে যায়।
রংপুরে নকল ব্যান্ডরোলযুক্ত এগারো লক্ষাধিক অনুমোদনহীন অবৈধ রাশেদ বিড়ি, আলম বিড়ি, ১৭ বস্তা বিড়ি তৈরির তামাক (মিক্সার)সহ বিপুল পরিমান বিড়ি তৈরির নকল উপকরণ এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে ডিবি পুলিশ।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টিম উপজেলার বানিয়াগ্রাম বাজার মনিটরিং করেন।
ভারতে পাচারকালে গত এক বছরে ১৬০ কেজি সোনাসহ ৪২ ‘পাচারকারী’কে আটক করা হয়েছে। জব্দ এসব সোনার মূল্য প্রায় ১২৯ কোটি টাকা। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমান্তগুলো দিয়ে ভারতে পাচারকালে এই বিপুল পরিমাণ সোনা জব্দ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রাজধানীর মতিঝিল থেকে সাড়ে ৪৮ কেজি করা হয়েছে। এসময় এক যুবককে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
যশোরে সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে জেলার শার্শা উপজেলার পাঁচভূলট সীমান্তের নয়কোনা বটতলা এলাকা থেকে এই স্বর্ণের চালান জব্দ করা হয়। তবে স্বর্ণ বহনকারী দুই ব্যক্তি পালিয়ে গেছে।