লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মো. জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মো. জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফের সেন্ট মার্টিনে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, ল্যাপটপসহ ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে সিআইআইডি।
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।
পিরোজপুরে কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ করা হয়েছে। এসব কাপড় অবৈধভাবে ভারত থেকে আসা একটি মাছ ধরার ট্রলারে ছিল। শনিবার ভোরে পিরোজপুরের হুলারহাট থেকে ট্রলারটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক নজরদারিতে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।
এক ছাপাখানার তিন ট্রাকভর্তি ৪ লাখ ৩০ হাজার ২৫৫ কপি মাধ্যমিকের পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে! অটো প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের এসব বইয়ের মান সঠিক আছে দাবি করে মাঠ পর্যায়ে উপজেলা শিক্ষা অফিসে ডেলিভারির অনুমতি দিয়েছিল এবার ই-টেন্ডারের মাধ্যমে এনসিটিবির মাধ্যমিক স্তরের পাঠ্যবই ইন্সপেকশনের কাজ পাওয়া ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডি।
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুত করে রাখা ৪৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৪৯ হাজার ৫২০ টাকা।
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরে অবৈধভাবে আমদানি করে মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।