চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
জরিমান
নির্বাচনী প্রচরণায় আচরণবিধি ভঙ্গের দায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের ৩ জন সমর্থককে ৩০ হাজার ঢাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে দুইটি প্রচারণা অফিস থেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মাদারীপুরের শিবচরে ভেজাল খেজুর গুড়ের পাটালি তৈরির অপরাধে জয়নাল খান নামের এক ব্যক্তিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের বাইরে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রাঙ্গামাটি জেলায় ন্যায্য দামের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে শহরের তবলছড়ি বাজার ও বনরূপা বাজারে ব্যবসায়ীদের সর্তক ও ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
টাঙ্গাইলে পেঁয়াজের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের পার্ক বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজারের টেকনাফে স্টেশন এলাকায় বেশ কয়েকটি পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশি দামে পিঁয়াজ বিক্রি করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
হবিগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অভিযোগে দুইটি রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।