জর্ডান গির্জা

জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭

জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭

জর্ডানের মধ্যাঞ্চলে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন। 

শুক্রবার দেশটির কারাক গভর্নরেটের হামুদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা একটি গাড়িতে করে এসে গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর পর পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।