ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উভয়ই যুদ্ধাপরাধ করছে বলে মনে করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর।
জাতিসংঘ
ফিলিস্তিনের গাজা উপত্যকা শিশুদের গণকবরে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘গাজায় শত শত শিশু নিহত হয়েছে। প্রতিদিন অসংখ্য শিশু আহত হচ্ছে। এই সংঘাত নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নিচ্ছে।’ খবর বিবিসির।
গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাতের বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করবে জাতিসংঘ। সিকিউরিটি কাউন্সিল রিপোর্ট (এসসিআর) এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং চীনের অনুরোধে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ২০০০-০১ অর্থবছর থেকে ২৩ অর্থবছরে বিদেশে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে মোট ২৭ হাজার ৯৪১ কোটি টাকা আয় করেছে।
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রতিদিন হতাহত হচ্ছে প্রায় ৪০০ ফিলিস্তিনি শিশু।
ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলা অকারণে ও অযথা হয়নি। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় গাজাবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার কারণেই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে—মঙ্গলবার (২৪ অক্টোবর) নিরাপত্তা পরিষদের বৈঠকে এমন মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ দিবস আজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আজকের এই দিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জাতিসংঘ।
গাজায় চলমান ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে জাতিসংঘের অন্তত ২৯ জন কর্মী নিহত হয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) স্থানীয় সময় রোববার এই তথ্য জানিয়েছে।
ত্রাণবাহী আরও ১৪টি ট্রাক গাজায় পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিশর ও গাজা ভূখণ্ডের মধ্যকার একমাত্র সীমান্ত রাফাহ ক্রসিং সীমিতভাবে খুলে দেওয়ায় দ্বিতীয় দফায় এই ত্রাণ সহায়তা সেখানে পৌঁছেছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
হামাসের হামলার বিপরীতে ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত উভয়পক্ষে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন হাজারো মানুষ।