ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। বাংলাদেশের সময় বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাস হয়।
জাতি
ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। বিমানবন্দর সূত্র জানিয়েছে এই সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। এ কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রংপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ১৩৩ কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটির ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ)। ইউএনআরডব্লিউএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘সবার জন্য স্বাধীনতা, ন্যায়বিচার ও সমতা’; এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩’ পালিত হয়েছে।
দুইমাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা বর্বরোচিত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। স্থল পথেও সেনা অভিযান চলার কারণে ভূখণ্ডটিতে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকট। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, গাজার মোট জনসংখ্যার অর্ধেকই থাকছেন অনাহারে।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় সোমবার (১১ ডিসেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের পাঁচ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এবার দুর্নীতিবিরোধী সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে’ শুক্রবার (৮ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়।