করোনা সংকটের কারণে ২০২০ সালে ব্যাপক ক্ষতি হয়েছিল পর্যটন শিল্পের৷ ভ্যাকসিন চলে আসায় এ বছর পর্যটন আবার চাঙা হয়ে উঠবে এমন আশা করা হলেও বাস্তবে তা হচ্ছে না৷ সোমবার (ইউএনডাব্লিউটিও) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে৷
জাতি
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ হাসান আখুন্দ এক অডিও বার্তায় আফগান জনগণ ও তালেবান সদস্যদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। অডিও বার্তাটি আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তালেবান প্রধানমন্ত্রীর অডিও বার্তা প্রকাশিত হলো।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে অনুমোদিত হয়েছে। পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ মানবপাচারের মূল কারণসমূহ চিহ্নিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, জলবায়ু ঝুঁকি, সংঘাত, বাস্তুচ্যুতিসহ বিভিন্ন কারণে মানবপাচার ঘটছে। মানবপাচারের মূল কারণসমূহ অবশ্যই আমাদের চিহ্নিত করতে হবে।
আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। ‘নারী-পুরুষের লিঙ্গ সম্পর্ক উন্নয়ন’ এই স্লোগনে এবছর দিবাসটি পালন করা হচ্ছে। সমাজ গড়ে তোলার পেছনে একজন পুরুষের কতুটু অবদান এবং বিশ্বব্যাপী লিঙ্গভিত্তিক সমতা ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়।
আফগানিস্তানের তীব্র অর্থনৈতিক সংকট এই অঞ্চলে চরমপন্থার ঝুঁকি বাড়িয়ে দেয়ার হুমকি তৈরি করছে।
জাতিসংঘের সিনিয়র একজন কর্মকর্তা বুধবার সতর্ক করে এ কথা বলেন।
জাতিসঙ্ঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে। রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপিও ইউনিয়ন।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতিসঙ্ঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তার সরকার প্রদত্ত সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে একদিন বাংলাদেশেরও কোন উদ্যোক্তা বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর চালু করা ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার পাবে।’
শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদান ও কৃতিত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে যশোর সেনানিবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।