দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ইসি কী পরিকল্পনা নিয়েছে তা জানতে চেয়েছে জাপান। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি এসব জানতে চেয়েছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
জাপা
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জেএএক্সএ এক যুগ ধরে মহাকাশ থেকে আলো নিয়ে আসার চেষ্টা করছে। ২০১৫ সালে জেএএক্সএ-এর বিজ্ঞানীরা মহাকাশ থেকে সৌরশক্তি এনে ১.৮ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করেন। এবার জাপানিজ সংবাদমাধ্যম নিক্কে জানিয়েছে, ২০২৫ সালেই মহাকাশ থেকে আলোকরশ্মির মাধ্যমে সৌরশক্তি আনা হবে।
ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। রাশিয়ার সামরিক খাতের পাশাপাশি নির্মাণ ও প্রকৌশল খাতকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। শুক্রবার জাপান সরকারের শীর্ষ এক কর্মকর্তা নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় এবং তারপর হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার ফেলা পারমাণবিক বোমায় হাঁটুর ওপর বসে পড়েছিল এক সময়ের পরাক্রমশালী ঔপনিবেশিক শক্তি জাপান।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউজ অব রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে আজ দুপুরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সম্প্রতি জাপানকে টপকে গাড়ি রপ্তানিতে শীর্ষ স্থান দখল করেছে চীন। গত তিন মাসে ১০ লাখ ৭ হাজার গাড়ি রপ্তানি করেছে চীন, যা ২০২২ সালের প্রথম তিন মাসের চেয়ে ৫৮ শতাংশ বেশি। অন্যদিকে একই সময়ে জাপান রপ্তানি করেছে ৯ লাখ ৫৪ হাজার ১৮৫টি গাড়ি, যা গত বছরের চেয়ে ৬ শতাংশ বেড়েছে।
বছরের প্রথম তিন মাসের হিসেবে চীন দাবি করছে তারা এখন জাপানকে টপকে বিশ্বের সবচেয়ে বৃহৎ গাড়ি রপ্তানিকারক দেশ।
১৯৪৫ সালের ৬ আগস্ট এশিয়ার দেশ জাপানের হিরোশিমা শহরে প্রথম পরমাণু বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। ওই হামলায় হিরোশিমা শহরটি ধ্বংস হয়ে যায়। এতে নিহত হয় ১ লাখ ৪০ হাজার মানুষ। এর তিনদিন পর জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় পরমাণু বোমা হামলা চালায় আমেরিকা।
ছয় দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হওয়ার পরদিন ৫০টিরও বেশি আফটারশকে কেঁপে উঠেছে জাপান। এ ভূমিকম্পে ২৩ জন আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকালে প্রায় ৫৫টি আফটারশক আঘাত হানে, যার মধ্যে কয়েকটি ছিল বেশ শক্তিশালী।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে মন্তব্য করা থেকে বিরত থাকতে পছন্দ করবেন।