জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে জাপান থেকে এসে মা বছরে তিনবার ১০ দিন করে দুই সন্তানের সাথে একান্তে সময় কাটাতে পারবেন।
জাপা
জাপানে সাধারণ নির্বাচনে জয় লাভ করেছে দেশটির প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোভিড-১৯ ব্যবস্থাপনায় ‘ব্যাপক সাফল্য’ অর্জন করেছে। আগামী দিনগুলোতে তার দেশ ঢাকাকে আরো সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
জাপানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাঠানো অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে এবং তাঁর নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান ফুমিও কিশিদা।
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টা ১২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা। তিনি দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দুই মেয়ের কল্যাণের কথা চিন্তা করে সাবেক স্বামী বাংলাদেশী নাগরিক ইমরান শরীফের সাথে আবারো সংসার করতে চান জাপানি চিকিৎসক নাকানো এরিকো। সেইসাথে ইমরানসহ দুই সন্তানকে নিয়ে জাপানে ফিরে যেতে চান তিনি।
উত্তর কোরিয়া জাপানের জলসীমা লক্ষ্য করে কমপক্ষে একটি অস্ত্র নিক্ষেপ করেছে। এমনটাই বলছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। চলতি মাসেই দুই দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকা অনুসারে জাপানি উমেনো সুমিয়ামা ও কোমে কোদামা এখন বেঁচে থাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক জমজ বোন।