রাশিয়ার আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার পর রোববার গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার৷ ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি শিগগিরই গ্যাস স্বল্পতার মুখে পড়তে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে৷
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
জার্মান
ইউক্রেনকে আরো অস্ত্র দেয়া হবে বলে জানিয়ে দিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। সোমবার তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমরা ওদের সাহায্য করছি। যত দিন গড়াচ্ছে, আমরা অস্ত্র সাহায্যও তত বাড়াচ্ছি।
দুই দিনের পাকিস্তান সফরে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম পাকিস্তান সফর করবেন বেয়ারবক।
জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন। মিউনিখগামী ওই ট্রেনটিতে ৬০ জন আরোহীর মধ্যে বেশ কিছু স্কুলশিক্ষার্থী ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ।
দুই জার্মানি এক হওয়ার পর এই প্রথম মুদ্রাস্ফীতি এতটা বেড়েছে৷ ডিস্ট্যাটের দেয়া তথ্য অনুযায়ী জার্মানিতে চলতি মাসে মুদ্রাস্ফীতির হার ৭.৯-এ ঠেকেছে৷
বার্লিন থেকে ভারি অস্ত্র পাচ্ছে না কিয়েভের এই অভিযোগের মধ্যে জার্মান সরকার শুক্রবার বলেছে, তারা ইউক্রেনের জন্য ১শ’ কোটি ইউরোর বেশী মূল্যের অস্ত্র সহায়তা দেয়ার পরিকল্পনা করছে। এই তহবিল চলতি বছরের সম্পূরক বাজেটে সংযুক্ত হবে।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্লিনে রাশিয়ান দূতাবাসের ‘উল্লেখযোগ্য সংখ্যক’ কর্মী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার তুরস্কে গিয়ে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে কথা বললেন জার্মানির চ্যন্সেলার শলৎস।কয়েক দিন আগেই তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় বসেছিলেন।
ইউক্রেনে রুশ অভিযানের পর থেকে রাশিয়ায় স্বাধীন সংবাদমাধ্যমের ওপর নানা ধরনের চাপ আসছে।এরই মধ্যে বিবিসির রুশ ভাষা বিভাগের ওয়েবসাইট রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে।পাশাপাশি ডয়েচে ভেলে, রেডিও লিবার্টি এবং মেডুজা মিডিয়া আউটলেটের মতো প্রতিষ্ঠানগুলোকেও রাশিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে জার্মানির চরম দক্ষিণপন্থী ও বামপন্থী দলের মধ্যে কোন্দল দেখা দিয়েছে। ‘রাশিয়া প্রীতি’ ঝেড়ে ফেলার জন্য সাবেক চ্যান্সেলর শ্রোয়েডারের উপরও চাপ বাড়ছে।