চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ১৯ বস্তা কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
জাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীতে মাছের অবাধ বিচরণ ও প্রজনন ব্যাহতকারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।
মাগুরার শালিখা উপজেলায় ফটকি নদীতে অভিযান চালিয়ে শতাধিক চায়না দুয়ারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব অবৈধ জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বিষখালী নদীতে অভিযানকালে ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে প্রশাসন।
ফেনী জেলার সোনাগাজী উপজেলায় আজ মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে বড় ফেনী নদী থেকে পাঁচহাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে মা ইলিশ রক্ষায় এক দিনে তিন দফা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। এসব অভিযানে ৩০ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৪০ মিটার সুতার জাল ও ১৬০ মিটার চায়না চাই জব্দ করা হয়েছে। এ সময় সাত জেলেকে আটক করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পদ্মা নদীর লৌহজং অংশে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বরিশাল সদর উপজেলার আড়িয়াল খাঁ নদীতে জোরদার করা হয়েছে অভিযান।