জেলা

আরও ১০ জেলায় নতুন ডিসি

আরও ১০ জেলায় নতুন ডিসি

এবার বরগুনা, যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, সিলেট ও কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।

যশোর সদর ও অভয়নগর উপজেলাকে ডেঙ্গুর ‘রেডজোন’ ঘোষণা

যশোর সদর ও অভয়নগর উপজেলাকে ডেঙ্গুর ‘রেডজোন’ ঘোষণা

যশোরে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৯ দিনে জেলায় মোট ৮০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত  হয়েছেন। এ পরিস্থিতিতে সদর উপজেলা এবং অভয়নগর উপজেলাকে ‘রেডজোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। 
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোনার দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

নেত্রকোনার দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

নেত্রকোনায় দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে পরশমনি (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে রুবেল পালোয়ান (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

দেশের ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস

দেশের ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।বুধবার (৫ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগ দেবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে এক পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জেলার আগ্রহী স্থায়ী বাসিন্দারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সুনামগঞ্জের ৩ উপজেলার পানি বিপৎসীমার ওপরে

সুনামগঞ্জের ৩ উপজেলার পানি বিপৎসীমার ওপরে

বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ছাতক, সুনামগঞ্জ ও দিরাই ৩ উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। 

ঈদের দ্বিতীয় দিনে ৫ জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ

ঈদের দ্বিতীয় দিনে ৫ জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ

ঈদুল আজহার ঈদের দ্বিতীয় দিন সড়কে ৫ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে তিনজন, লক্ষ্মীপুর দুজন, গাইবান্ধায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও ঝিনাইদহে একজন নিহত হয়েছে।