দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের পর দেশটির একাংশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭২ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পদদলিত হয়ে মারা গেছে অন্তত ১০ জন। সোমবার রাতে সোয়েতোর একটি শপিং সেন্টারে লুটপাটের সময় এ ঘটনা ঘটে। গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভে পুলিশের সাথে এখন সেনা মোতায়েন করা হয়েছে।
শিরোনাম
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জ্যাকব জুমা
পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯)। বুধবার (০৭ জুলাই) স্থানীয় সময় রাতে কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছেই একটি কারাগারে এ দণ্ড ভোগ করতে যান তিনি।