কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ২৩ বস্তা টাকা।
টাকা
প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। লিগস কাপের ফাইনালে রোববার (২০ আগস্ট) ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি।
নাটোরের বড়াইগ্রামে টাকা চেয়ে না পাওয়ায় অভিমান করে হোসেন আলী (১৫) নামে এক স্কুলছাত্র আত্নহত্যা করেছে।
বাংলাদেশে জনপ্রিয় পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন রেলপথ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রেলপথে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া আশায় থাকা অনেকেই নতুন রেললাইনের ভগ্নদশা দেখে হতাশ ও ক্ষুব্ধ হয়েছে।
আর দশজনের মতো স্বাভাবিক জীবন ছিল না ফাহিম শাহরিয়ারের। জন্মগতভাবে বামহাতে আঙুল না থাকায় একমাত্র সন্তান অন্য ছেলের মতো কাজ করতে পারবে না, এটাই ছিল ফাহিমের বাবা-মায়ের দুশ্চিন্তার কারণ। কিন্তু প্রবল ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও একাগ্রতা তাকে নিয়ে যাচ্ছে উন্নতির শিখড়ে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন গম কেনারও সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মোট খরচ হবে ৪৮৯ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ২৫০ টাকা।
চট্টগ্রামে হঠাৎ অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজের দাম সীমান্তে বৃদ্ধির কারণের চট্টগ্রামের খাতুনগঞ্জেও দাম বেড়েছে।
৪৪ জন হজযাত্রীর টাকা আত্মসাতের মূলহোতা অহিদুল আলম ভূঁইয়াকে (৫০) অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘দেশে ডিমের যে উৎপাদন আছে, বাজার ব্যবস্থা বিন্যাস করতে পারলে আমদানির প্রয়োজন হবে না। প্রতিটি ডিম ১২ টাকার বেশি হওয়া উচিত নয়। সাড়ে ১০ টাকা উৎপাদন খরচ হলে ১২ টাকায় বিক্রি হলে উৎপাদকরা লাভ করতে পারবেন। ডিম ১২ টাকার বেশি বিক্রি করলেই ব্যবস্থা নেয়া হবে’।
রাজধানীর কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।