সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ৪৬৬ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- * * * *
- শ্রমিক তহবিলের অর্থ আটকে রেখেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- * * * *
- নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশিক্ষণ
- * * * *
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
টাকা
আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছেন স্থানীয় প্রশাসন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক চেকপোস্ট, তল্লাশি অভিযান, যানবাহন আটকসহ প্রতিটি ওয়ার্ডে মোবাইল টিম গঠন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রাকটিক্যাল ফি’র নামে অবৈধভাবে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
সিরাজগঞ্জ আদালতে একটি মামলায় ভুয়া জন্মসনদ দাখিলের বিষয়ে ব্যাখ্যা চাইতে বার বার চেয়ারম্যানকে তলব করার পরও আদালতে হাজির না হওয়ায় আনোয়ারুল ইসলাম নামে এক ইউপি চেয়ারম্যানকে ১০ টাকা জরিমানা ও অনাদায়ে একদিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এই উচ্চ মূল্যের বাজারে স্বল্প মজুরিতে সংসার চলছে না ট্যানারি শ্রমিকের। সব শেষ ২০১৮ সালে এ খাতের জন্য ন্যূনতম মজুরি ১৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলেও সেটি আজও পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। ট্যানারি শিল্প মালিকরা ৮ থেকে ৯ হাজার টাকা দিয়ে শ্রমিকদের কাজ করাচ্ছেন। এই স্বল্প মজুরিতে দুই বেলার খাবার জোটানো কঠিন হয়ে পড়েছে ট্যানারি শ্রমিকদের।
বাজেট পরবর্তী পর্যালোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, ট্যাক্স রিটার্নের নামে ন্যূনতম কর ২ হাজার টাকা নির্ধারণ করা ঠিক হয়নি। এটি তুলে দেওয়া উচিত বলে মনে করেন তারা।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেলপথ খাতে ১৯ হাজার ১০ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে পরিচালন খাতে ৪ হাজার ৫০ কোটি ৬৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৪ হাজার ৯৬০ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বিদেশ থেকে স্বর্ণালংকার ও স্বর্ণের বার আনলে আগের চেয়ে দ্বিগুণ কর আরোপের প্রস্তাব করা হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে। আগে এক ভরি স্বর্ণের জন্য দুই হাজার টাকা কর দিতে হতো, এখন তা বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১ জুন থেকে শুরু হবে। জনপ্রতি রেজিস্ট্রেশন ফি (বিলম্ব ফি ছাড়া) ১৭১ টাকা ধার্য করা হয়েছে। আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়া যাবে। এসময়ের পরে ১৪০ টাকা বিলম্ব ফিসহ ৩১১ টাকা প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে।
চলতি মাসের (মে) প্রথম ২৬ দিনে প্রবাসীরা ১৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৮ টাকা ধরে যার পরিমাণ ১৫ হাজার ৩৩০ কোটি ৬ লাখ টাকা।