কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটককৃত হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ড কানজরপাড়ার মৃত আব্দুল মাবুদের ছেলে আবু বক্কর (৫০) ও একই এলাকার শমসের আলমের ছেলে গিয়াস উদ্দিন (২৬)।
টেক
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে আহত আরো দু’জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা তিন। চিকিৎসাধীন রয়েছেন আরো একজন।
কক্সবাজারের টেকনাফ সদরের উত্তর ডেইলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
কক্সবাজারের টেকনাফে সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধারসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে দুদিনব্যাপী রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে রহমত উল্লাহ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দৃশ্যত চীনকে টেক্কা দিয়ে পাপুয়া নিউ গিনির সাথে নতুন প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রভাব বিস্তারে চীনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে যুক্তরাষ্ট্র।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নিরাপদ ও সুষম খাদ্য সুস্থ মানবদেহের জন্য অপরিহার্য, যা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং পণ্য ও সেবার মান বজায় রাখতে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব অপরিসীম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের জন্য উজবেকিস্তানের প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।