ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রেন সকাল ৯টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৬৫) ঘটনাস্থলেই মারা যান।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ট্রেনের ধাক্কায়
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ (৫৫) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ বুধবার (১২ এপ্রিল) সকাল পৌঁনে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মুন্নি খানম (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের গুলবাগে দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ভিক্ষুকের (৭০) মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার সালটিয়া ইউনিয়নের কালিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর কাওরান বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (২২) এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে তার নাম ইফতিয়াক রাব্বি (৩৩) বলে জানা গেছে।
রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং এলাকায় মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় আজ ভোরে রেললাইনে হাটতে গিয়ে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার জেলার কালীগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম রেলরুটের বড়নগর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।