বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৩ মাসে এই হাসপাতালে সাতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
ডেঙ্গু রোগী
কিশোরগঞ্জ জেলার সাতটি হাসপাতালে বর্তমানে ৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৯ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮ জন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন।।
রাজধানীর বাসাবো, মুগদা, খিলগাঁও, জুরাইন ও যাত্রাবাড়ী এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। এসব এলাকার মানুষের ডেঙ্গুর চিকিৎসায় প্রথম পছন্দ মুগদা হাসপাতাল। এ জন্য চলতি বছর ডেঙ্গুর চিকিৎসার জন্য হাসপাতালটি বেশি আলোচনায়। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর চাপ সামাল দিচ্ছে হাসপাতালটি। এই হাসপাতালটির মতো রাজধানীর বিভিন্ন হাসপাতালেও ডেঙ্গু রোগীর চাপ দিনদিন বাড়ছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৪ জন ডেঙ্গু রোগী।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ২৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বাংলাদেশে ডেঙ্গু রোগ জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতির পর্যায়ে চলে গেছে বলে বিশেষজ্ঞরা মনে করলেও এখনো সেই সময় আসেনি বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৬ জন।
কিশোরগঞ্জের তিন হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এ সময় সুস্থ হয়ে সাতজন বাড়ি ফিরে গেছেন।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন।