সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গোলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- * * * *
- শ্রমিক তহবিলের অর্থ আটকে রেখেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- * * * *
- নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশিক্ষণ
- * * * *
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
ডেঙ্গু
বিশ্বকাপ শুরুর আগেই চোট ও অসুস্থতার ছোবলে সর্বশেষ শিকার হলেন ভারতের তারকা ওপেনার শুবমান গিল। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্বাগতিকদের বিশ্বকাপ অভিযান।
ফরিদপুর জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭ জনে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ জন রোগী ডেঙ্গুতে মারা গেছেন। তারা হলেন-যশোরের কেশবপুরের বুড়িহাটি গ্রামের শাহাজাহান (৪০), নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের আরিফা (৩৫) ও বাগেরহাটের লিলি (২৭)।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঝিনাইদহে কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। নতুন করে গত ২৪ ঘণ্টায় জেলার ৬ উপজেলায় ৭৩ জন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, দেশে ডেঙ্গু ভ্যাকসিনের (টিকা) প্রয়োগের বিষয়ে জাতীয় টিকা সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটির (নাইট্যাগ) পরামর্শ চাওয়া হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নূর হাসিনা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৪ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে অক্টোবরের চার দিনে মারা গেলেন ৫৭ জন। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬ জনের।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।