ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। অন্তঃসত্ত্বা রুমা বিশ্বাস (২৬) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে। রুমার স্বামী একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষ। তিনি রাজবাড়ীর স্বর্ণব্যবসায়ী।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ডেঙ্গু
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বুধবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২ হাজার ৬৫৩ জন।
রাজধানীর বাসাবো, মুগদা, খিলগাঁও, জুরাইন ও যাত্রাবাড়ী এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। এসব এলাকার মানুষের ডেঙ্গুর চিকিৎসায় প্রথম পছন্দ মুগদা হাসপাতাল। এ জন্য চলতি বছর ডেঙ্গুর চিকিৎসার জন্য হাসপাতালটি বেশি আলোচনায়। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর চাপ সামাল দিচ্ছে হাসপাতালটি। এই হাসপাতালটির মতো রাজধানীর বিভিন্ন হাসপাতালেও ডেঙ্গু রোগীর চাপ দিনদিন বাড়ছে।
ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরকে আহ্বায়ক করে ওয়ার্ডে ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম নেওয়ার জন্য সাত সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।
ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। মশাবাহিত ভাইরাস এই জ্বরে প্রায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভাঙছে।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২ হাজার ৪১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
টাঙ্গাইল জেলায় কমছেই না ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। শহর থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে পড়ছে এডিস মশা।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এসএম নাজিয়া সুলতানা (ডব্লিওটিও উইং) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৪ জন ডেঙ্গু রোগী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৯৩ জন ডেঙ্গু রোগী।