দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ হাজার ২৩৯ জন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ডেঙ্গু
সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি সেগুলোতে পৃথক ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণের অংশ হিসেবে বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৬ জন।
কিশোরগঞ্জের তিন হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এ সময় সুস্থ হয়ে সাতজন বাড়ি ফিরে গেছেন।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন।
ডেঙ্গুজ্বর হলে খাবার-দাবার ও পুষ্টির দিকে খেয়াল রাখা জরুরি। বাড়িতে চিকিৎসা নিলে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন। ডেঙ্গুজ্বর হলে এবার প্ল্যাটিলেট কমে যাওয়া ছাড়াও রক্তচাপ কমে গিয়ে রোগী শকে চলে যাচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে বাসা ও অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে। এ ক্ষেত্রে কোথাও ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে তিনজন সিলেটের, চারজন হবিগঞ্জের ও একজন মৌলভীবাজারের বাসিন্দা