বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তানে পতাকা উড়িয়ে অনুশীলন করায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নালিশি মামলা দায়ের করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ
ঢাকা
সম্প্রতি রাজধানীর খিলক্ষেত এলাকায় জমি কিনেছেন ইব্রাহিম মুন্সী। ওই জমির আশেপাশে আরো জমি পাওয়া গেলে সেটিও কিনতে আগ্রহী তিনি। বলেন, জমি কেনার উদ্দেশ্যে হচ্ছে সন্তানদের ভবিষ্যত নিরাপদ করা।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ডে আজ মঙ্গলবার থেকে তিন দিন করোনাভাইরাসের টিকা দেয়া হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ টিকাদান কর্মসূচি।
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তিন দিনের সফরে ঢাকায় এসে পৌছেছেন।সোমবার (২২ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফয়সাল নাসিম স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাসে অর্ধেক ভাড়া দেয়ার দাবি করে 'ধর্ষণের হুমকি' পাওয়ার অভিযোগে রবিবার বিক্ষোভ দেখিয়েছে একদল ছাত্রী।গত দুদিন ধরেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাসে অর্ধেক ভাড়া দেবার দাবিতে খণ্ড খণ্ড আন্দোলন করছে শিক্ষার্থীরা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রাজধানী ঢাকাকে কোনোভাবেই অপরিকল্পিতভাবে গড়ে তুলতে দেওয়া হবে না। ড্যাপ চূড়ান্ত করার পর তা বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, আবাসন ব্যবসায়ী ও স্থপতিসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।
গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে ঢাকা কলেজ মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর কলেজ প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে দাবি আদায়ের নিশ্চয়তা দিলে রাস্তা থেকে ফিরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, কপ২৬ সম্মেলনে ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে অগ্রণী ভূমিকা পালনের ফলাফল। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের নেতৃত্বে সবচেয়ে বেশি ৪৮টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের দ্বারা ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া জলবায়ু কূটনীতিতে আমাদের দেশের অগ্রণী ভূমিকার ফল।’
ঢাকার বিভিন্ন রুটে এক ধরনের অঘোষিত গণপরিবহন ধর্মঘট চলছে। বাসের শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন যা শুরু হয়েছে গতকাল ঢাকার মিরপুর এলাকা থেকে।
ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামী ১৬ তারিখ আসার কথা থাকলেও বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে নির্ধারিত সময়ের ৩ দিন আগেই ঢাকায় এসেছে বাবর আজমরা।