ঢেউয়ের টানে কুয়াকাটায়

ঢেউয়ের টানে কুয়াকাটায়, পর্যটকের অপেক্ষায় পর্যটন কার্নিভ্যাল

ঢেউয়ের টানে কুয়াকাটায়, পর্যটকের অপেক্ষায় পর্যটন কার্নিভ্যাল

সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তীরে। বিস্তীর্ণ বালুচর ধরে হাঁটছেন পর্যটকেরা। কেউ সমুদ্রে নেমে আনন্দে মেতেছেন, কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। কেউবা প্রিয়জনের হাত ধরে হেঁটে বেড়াচ্ছেন সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর দিগন্তে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার আকর্ষণ তো আছেই।