মানুষের স্বভাব ও আচরণ একেক রকম। কেউ ধীরস্থিরভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন, আবার কেউ কোনো কিছু না ভেবেই তাড়াহুড়ো করে বসেন। কথা বলা, সিদ্ধান্ত নেওয়া, কাজ সম্পন্ন করা কিংবা কোনো সংবাদ শুনে প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রেও অনেকের মধ্যে অস্থিরতা দেখা যায়।