পৌষের ১৯তম দিনে শীতে নাকাল রাজধানী। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
তাপমাত্র
উত্তরবঙ্গের পাশাপাশি এবার সিলেটেও শীতের প্রার্দুভাব বৃদ্ধি পেয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গত কয়েক দিন ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা উঠানামা করছে। দেশের সর্ব উত্তরের এই জেলার তেতুলিয়ায় আজও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
হিম বাতাস আর ঘন কুয়াশায় উত্তরের জনপথ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
হাড়কাঁপানো শীতে কাঁপছে সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। এ অঞ্চলে আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। বৃহস্পতিবার সকাল ৯ টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কয়েকদিনের টানা তীব্র শীতে দুর্ভোগে পড়েছে পঞ্চগড় জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষজন। সব থেকে বেশি বিপাকে পড়েছেন তেঁতুলিয়া উপজেলার মানুষ। জেলায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও ১ ডিগ্রি কমেছে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়ায়।
বাংলাদেশের বড় অংশ রবিবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে তাপমাত্রা কমে ৯ দশমিক ৮ ডিগ্রিতে নেমেছে। গতকালও তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশেই জেকে বসেছে শীত। আবহাওয়া অধিদফতর বলছে, নওগাঁ ও পঞ্চগড় জেলায় মৃদু শৈত্য প্রবাহ বহমান রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুঁলিয়া ও বদলগাছিতে।