নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার অভিযোগে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপরে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
তার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় গণছিনতাইয়ের ঘটনায় ৯ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নরসিংদীর মনোহরদী বাজারে মাদক বিক্রির অভিযোগে মুদি দোকান ব্যবসায়ী শীতল সাহাকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে শনিবার ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
ফেনীতে রেস্তোরাঁয় প্রকাশ্যে ছাত্রলীগ ও যুবলীগের দুইজনসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতকৃতরা হলেন- এজহার নামীয় আসামী মো. সাব্বির ও সৈকত। এসময় সন্ধেহভাজন মো. নোমান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
ফরিদপুরে হত্যাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুসলিমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. সালাম মুন্সি (৬০)। আজ এ তথ্য জানান র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম।
টাঙ্গাইলে মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় অসুস্থ হয়ে কামাল হোসেন (৪৬) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারের ফাইনাল পরীক্ষার দৌড়ে অংশ নিয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ার্ড পাওয়ার প্রকল্পে আরও দেড় হাজার মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে জাপান। জাপান সরকারের ৪৪তম ওডিএ লোন প্যাকেজের ২য় ব্যাচের আওতাধীন ৭ম পর্যায়ের এই ঋণের জন্য দু’দেশের মধ্যে বিনিময় নোট ও ঋণচুক্তি সই হয়েছে।
বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ১২ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পরিদর্শক (সশস্ত্র) পদে ৯ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে দুইজনসহ মোট ২৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।