তার

৪৮ দিনে নাশকতা মামলায় গ্রেফতার ৮৭৯ জন : র‍্যাব

৪৮ দিনে নাশকতা মামলায় গ্রেফতার ৮৭৯ জন : র‍্যাব

সহিংসতা ও নাশকতার ঘটনায় গত ৪৮ দিনে সারাদেশে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন ৮৭৯ জন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান র‌্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এএসপি মু. আল আমিন সরকার।

চট্টগ্রামে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রামে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

বন্ধুকে নিজ বাসায় এনে দু’জনে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলে। খেলার এক পর্যায়ে গেমকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা করে মারামারি হয়। এক পর্যায়ে কিল-ঘুষির আঘাতে মৃত্যু হয় বন্ধু আব্দুল্লাহর। বৃহস্পতিবার তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মো. হাসান (১৫) ও তার মা হাফিসা বেগমকে।

নরসিংদীতে ডিবির হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীতে ডিবির হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীতে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে রেল স্টেশন রোড সংলগ্ন ব্রাদার্স মার্কেটের নিউ তাইফ সুজ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ৩

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ৩

চট্টগ্রামে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মানিক মিয়া, শাহজাহান বেপারী এবং মরিয়ম বেগম। 

বিরোধীদলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

বিরোধীদলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও বিরোধী নেতাদের গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, ‘হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার ও কারাগারে নির্যাতনের প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন ও সহিংসতা এড়াতে আহ্বান জানাই।’

দুর্নীতির অভিযোগ: ক্রোয়েশিয়ার অর্থমন্ত্রী ও তার উপদেষ্টা বরখাস্ত

দুর্নীতির অভিযোগ: ক্রোয়েশিয়ার অর্থমন্ত্রী ও তার উপদেষ্টা বরখাস্ত

ক্রোয়েশিয়ার অর্থমন্ত্রী ডাভর ফিলিপোভিচ এবং তার উপদেষ্টা জুরিকা লভরিনসেভিচকে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির অভিযোগে তাদের বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ।