রাজধানীর গুলশান-২ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
দগ্ধ
রাজধানীর লালবাগে একটি রেস্টুরেন্টে গ্যাস লাইনের বিস্ফোরণে পাঁচ কর্মচারী ও এক মিস্ত্রিসহ ছয়জন দগ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ শাহিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর শরীরের ৬৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় আবাসিক ভবনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে এবার মারা গেছে দেড় বছর বয়সী শিশু আর. এস. রহমান (মাহাব)।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
কেরানীগঞ্জে প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মানিক। সোমবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি রনি প্রিন্টস নামের একটি প্রতিষ্ঠানে বয়লার মেশিন বিস্ফোরণে গরম পানি ও তেলের সংস্পর্শে দগ্ধ হয়ে ছয়জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন।
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিবাদের জেরে নিজ কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধের মধ্যে তানিয়া আক্তার (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।