নড়াইলের রাজু হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম শেখকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
দণ্ড
মেহরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা (প.) ইউনিয়নে অপহরণের পর মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে শিশু নাবিল হোসেন ইমনকে (৬) হত্যা করা হয়। হত্যার ঘটনায় করা মামলায় সোমবার আসামি মো. শাহজালাল হোসেন সোহাগকে (২৬) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের মো: মোখলেসুর রহমান মুকুলসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। রবিবার রাত ১০টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে শুক্কুর আলী (৩৯) নামে ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। শুক্কুর আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার লালনগর গ্রামের খায়ের উদ্দিনের ছেলে।
উসকানিমূলক বক্তব্য দেয়ার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
গুপ্তচরবৃত্তির দায়ে ইরানি-ব্রিটিশ নাগরিক ও ইরানের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে কখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী আলিরেজা আকবরিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সুপ্রিম কোর্ট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মানিক মিয়া (৭০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আনা দুর্নীতির মামলায় পাঁচ অভিযোগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে জান্তাশাসিত দেশটির আদালত।