খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা বেগমকে হত্যা মামলায় স্বামী লুৎফর শেখকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদন্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।
দন্ড
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় আজ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান’র বিচারীক আদালত এ অর্থদন্ড প্রদান করেন।
পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় আইয়ুব নবী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি সোনার বার উদ্ধারের ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় চীনা নাগরিক ফ্যান রংগুইকে সাত বছরের কারাদ- দিয়েছেন আদালত।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুরে বৃষ্টি খাতুন (২০) এর হত্যা মামলায় শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে মঞ্জু (৩৫), হেলাল উদ্দিন (২৬) ও আশরাফুল আলম (৩৩) নামে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড আদেশ দিয়েছেন আদালত।
জেলার রায়পুরে ব্যবসায়ী আলমগীর হত্যা মামলায় দুই ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজকে শুক্রবার ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ও পূর্বসুরি ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তাকে এ সাজা দেওয়া হলো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হাইকে গ্রেফতার করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
‘পুরুষ ধর্ষণসহ অন্যান্য ধর্ষণকে’ নারী ধর্ষণের মতো অপরাধ হিসেবে যুক্ত করতে দন্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ।
মৃত্যুদন্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখা কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।