অল্প বয়সে ছন্দময় ফুটবল খেলে নজর কেড়েছিলেন আগেই। ‘ওয়ান্ডার কিড’ এন্দ্রিককে তাই আগেই দলে ভিড়িয়ে নিয়েছে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ।
দল
আগামী সপ্তাহেই ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এর মাঝেই বুধবার (৮ নভেম্বর) চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।
বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলমান অবরোধের সমর্থনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও রবীন্দ্র-নজরুল কলা ভবনে ব্যানার ঝুলিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল। একইসাথে সব পক্ষকে সহিংসতা পরিহার করার আহ্বানও জানিয়েছেন তিনি।
বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। এদিন সকাল নয়টায় যাত্রাবাড়ী-দয়াগঞ্জ সড়ক অবরোধ করে টায়ায় জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঠাকুরগাঁওয়ে পেট্রোল ও ইট পাটকেলসহ যুবদলের সভাপতি মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল-পিকেটিং করে অবরোধ পালন করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতোলের সামনে ঢাকা-গাজীপুর রোডে। বিএনপির মহাসমাবেশে হামলা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে চলছে অবরোধ।