ধর্মসচিব কাজী এনামুল হাসানকে বদলি করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) পদে দায়িত্ব দিয়েছে সরকার। ধর্মসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মু. আবদুল হামিদ জমাদ্দারকে।বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোলকে। আর অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমা মোবারেককে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
- ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: বিজিএমইএ সভাপতি
- * * * *
- ঢাকা রেঞ্জে দুই মাসের জন্য সংযুক্ত থাকবে ১২ পুলিশ কর্মকর্তা
- * * * *
- নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭
- * * * *
- সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের
- * * * *
- গোপালগঞ্জে ‘গণহত্যার’ পরিকল্পনার গুজব ভিত্তিহীন: বিজিবি
- * * * *
দল
পঞ্চগড়ের চাওয়াই নদীতে দুইটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। সেতু দুইটি নির্মাণের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ কমেছে সেতুর দুই পারের কয়েক গ্রামের মানুষের। ফলে বদলে গেছে তাদের জীবনযাত্রাও।
লিলি বেগমের সংসারে অভাব অনটন ছিল নিত্য দিনের সঙ্গী। সংসারের চাকা ঘোরাতে কৃষক স্বামীর অল্প আয়ের পাশাপাশি নিজেই উপার্জনে নামেন। ৭ বছর আগে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন শুরু করেন লিলি বেগম। বিশেষ প্রজাতির কেঁচোর সঙ্গে গোবর মিশিয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদনের মাধ্যমে এখন স্বাবলম্বী হয়েছেন লিলি বেগম।
ভোলায় মোটরসাইকেল এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরে আলম (৩৫) ও আবুল কালাম (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা দুইজনই দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন যুবদল নেতা ছিলেন।
পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহিকে লাহোরে তার বাসভবনের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। ডনের খবরে বলা হয়েছে, দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রীতি ম্যাচের জন্য নিজেদের দল ঘোষণা করেছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের পর লম্বা সময় পার হলেও এখনো স্থায়ী কোচের সন্ধান পায়নি ব্রাজিল। অস্থায়ী কোচ মেনেজেস প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন।
তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলকে শক্তিশালী করতে গ্রামে পাড়া মহল্লায় সাংগঠনিক তৎপরতা শুরু করতে হবে।
অভ্যন্তরীণ কোন্দলের জেরে নরসিংদী জেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক নেতার মৃত্যু হয়েছে। তার নাম আশরাফুল ইসলাম (২০)
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর আরেকটি আঘাত এসেছে। সিনিয়র নেতাদের অব্যাহত সরে যাওয়ার প্রেক্ষাপটে এবার তার দল পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর পদত্যাগ করেছেন। তবে তিনি জানিয়েছেন, তিনি দল ত্যাগ করছেন না। গত ১৭ মাস ধরে তিনি এই পদে ছিলেন।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ ২৭ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৪ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) মোহাম্মদ আনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।