বাংলাদেশে গত কয়েকমাস ধরে ডলার সংকট এবং আমদানিতে কড়াকড়ির প্রভাব পড়তে শুরু করেছে বাজারের ওপরে। যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়, জুলাই মাসের তুলনায় নভেম্বর মাসে এসে সেগুলোর দাম প্রায় দেড়গুণ বেড়ে গেছে।
দান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান-বিজ্ঞানের নিবিড় চর্চা এবং আর্থ-সামাজিক উন্নয়নে ও জাতিরাষ্ট্র বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধ করাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে খুলনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদ।
ইরানে বিক্ষোভ শুরুর পর এই প্রথম একজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে প্রায় দু’মাস ধরে চলা বিক্ষোভের মধ্যেই রোববার এ মৃত্যুদন্ড ঘোষিত হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে তাদের নিজেদের জন্য খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং যেকোনো সংকট মোকাবেলায় রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদানি পণ্যের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘আমদানি পণ্যের উপর নির্ভরতা কমাতে হবে এবং আমাদের সকলেরই এ চেষ্টা করা উচিত।’
কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহণের জন্য আবার ইউক্রেনকে ছাড়পত্র দিতে পারে রাশিয়া। বুধবার মস্কোর তরফে এই বার্তা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শস্য পরিবহণের উছিলায় জাহাজে করে অস্ত্র চালান হবে না, সে বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পেলে ফের চুক্তি মানা হবে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মানবতার ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সুদানে জাতিগত সংঘাতে কমপক্ষে ২২০ জন নিহত হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরের মধ্যে এটি ভয়াবহতম জাতিগত সংঘাত।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দ গত বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন।
উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ১৫০ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় ব্লু নীল রাজ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মানুষদের এই রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে ৮৬ জন।